× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এসিআই স্মার্ট টুলস ও পিকাবুর গ্রাহক সুবিধায় কৌসলগত বাণিজ্যিক সমঝোতা

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১০ পিএম

সারাদেশের গ্রাহকদের কাছে উন্নতমানের সরঞ্জাম বা টুলস পণ্য সহজে পৌঁছে দিতে বিশেষ এক ব্যবসায়িক অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে এসিআই স্মার্ট টুলস ও জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান পিকাবু। এই উদ্যোগের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজতর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই সংক্রান্ত একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ সি আই মটরস্ লিমিটেডের জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল ইমরান এবং পিকাবু ডট কম-এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিনহাজ উদ্দিনসহ দুই প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিগণ ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের অবস্থান সুসংহত করা এবং গ্রাহকসেবা সম্প্রসারণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

এসিআই মটরস লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে এসিআই স্মার্ট টুলস বর্তমানে তিন শতাধিক স্মার্ট পণ্য নিয়ে বাজারে সক্রিয় রয়েছে। এদের পণ্যের তালিকায় রয়েছে পাওয়ার টুলস, হ্যান্ড টুলস, এয়ার কম্প্রেসর, ওয়েট স্কেল ও বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম। পণ্যের দীর্ঘস্থায়িত্ব, উন্নত ডিজাইন এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার কারণে পেশাদার টেকনিশিয়ান ও সাধারণ ব্যবহারকারী— উভয়ের কাছেই ব্র্যান্ডটি জনপ্রিয় হয়ে উঠেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.