× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যশোরে ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট।

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৭ পিএম

যশোরের বাঘারপাড়ায় একই স্থানে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে। 

প্রশাসন সূত্রে জানা যায়, বাঘারপাড়ায় একই স্থানে দুই পক্ষ সমাবেশ ডাকায় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার স্বাক্ষরিত আদেশে ১৪৪ ধারা জারি করা হয়। চিঠিতে বাঘারপাড়া পৌরসভার স্বর্ণপট্রি মোড় থেকে চৌরাস্তাসহ তৎসংলগ্ন এলাকা এবং উপজেলা মোড় ও এর আশপাশে সব ধরনের সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে।

বাঘারপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার বলেন, ‘একই স্থানে দুটি পক্ষ সমাবেশ ডেকেছে। এ কারণে জননিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর সদরের নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.