মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল জেলা কারাগার পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রয়ারি) সকালে জেলা প্রশাসক কারাগার পরিদর্শন করতে আসেন। এসময় তিনি কারাগারের অভ্যান্তরে বন্দিদের স্বাস্থ্যসেবা সহ নানা কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের পৃথক পৃথক ওয়ার্ড, রান্নাঘর, হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র ও প্রশাসনিক কার্যালয় ঘুরে দেখেন।
এছাড়াও বন্দিদের জন্য সেখানকার স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ সামগ্রিক পরিবেশ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রমের আওতায় দর্জি, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে কারাগারের বাগান, খাদ্য সংরক্ষণাগার, রান্নাঘরের পরিচ্ছন্নতা ও দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠুতা যাচাই যাচাই করেন ও কারাগারের সার্বিক শৃঙ্খলা সন্তোষজনক বলে মত প্রকাশ করেন এবং কারা কর্তৃপক্ষকে দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
জেলা কারাগার পরিদর্শনের সময় সেখানে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ কারা সংশ্লিষ্ট কর্মকর্তারা।