× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হিলি সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট।

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৩ পিএম

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারসংলগ্ন স্টেশন এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ওই যুবককে আটক করে বিএসএফ।

ওই যুবকের পরিচয় জানা যায়নি। বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার আলাউদ্দিন জানিয়েছেন, বাংলাদেশি যুবককে আটকের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা বিএসএফ সদস্যদের সঙ্গে কথা বলেন। বিএসএফ সদস্যরা সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি যুবককে ফেরত দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.