× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রায় এক হাজার পরিবারে এজাহার মিয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া (চট্টগ্রাম)

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের সাতকানিয়ায় এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশন।

মাহে রমজান উপলক্ষে কাঞ্চনার বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

প্রতি বছর পবিত্র মাহে রমজান আসলে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে এজাহার মিয়া ফাউন্ডেশন।এছাড়াও করোনা কালীন থেকে শুরু করে হতদরিদ্র পরিবারের শিক্ষা সহযোগিতায় বিভিন্ন ধরনের মানবিক কর্মসূচি পালন করে সংগঠনটি।যার ধারাবাহিকতায় এবার কাঞ্চনার হাজার পরিবারের ঘরে ইফতার সামগ্রী বিতরণ করেছে তারা।এজাহার মিয়া ফাউন্ডেশনের তিন কর্ণধার মোহাম্মদ শাহজাহান ,শাহাদাত হোসেন ও সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালিত হয়।

প্রবাসী সাইফুল ইসলাম জানান, মানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবসময় চেষ্টা করে যায়।মানুষের ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রীগুলো নিজেরা গিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যাতে মানুষের মুখে হাসি ফুটানো যায়।

শাহাদাত হোসেন জানান, প্রতি বছর রমজানের আগে আমরা ইফতার সামগ্রী পৌঁছে দিয়ে থাকি।জাতীয় নির্বাচনের কারণে এবার একটু দেরি হলেও আমরা ঘরে ঘরে ইফতার সামগ্রীগুলো পৌঁছে দিচ্ছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.