× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরের সিংড়ায় শিক্ষার্থী হত্যা মামলার রায়ে ২ যুবককে যাবজ্জীবর কারাদন্ড, অর্থদণ্ড

মো. আতিকুল হক নাটোর

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নাটোরের সিংড়ায় শিক্ষার্থী আব্দুল কাহার হত্যা মামলার রায়ে মাসুদ রানা ও মিজানুর রহমান নামে ২ যুবককে যাব্জ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো.দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

আদালত সূত্র জানায়,২০১৪ সালের ২৪ ডিসেম্বর সিংড়া উপজেলার বড়গ্রাম এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী আব্দুল কাহারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে অভিযুক্তরা।এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রশিদ বাদি হয়ে মামলা দায়ের করেছিলেন।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.