বাগেরহাট জেলা সদরের যাত্রাপুর বাজারের ছাত্রদল ও যুবদলের অফিস দখল মুক্ত'র দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে যাত্রাপুর বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে তারা এ দাবি জানান। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বাজারের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষে বাজারের মধ্যে অবস্থিত যুবদল ও ছাত্রদলের অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেন যাত্রাপুর ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি সেখ আবু জাফর, আবুল হোসেন জমাদ্দার, মোল্লা আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন, বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মিজান, যুব নেতা শেখ আবু সাঈদ সিদ্দিকী ( রিকন)।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুবনেতা গাজী মিন্টু, শেখ রিকন, ওমর আলী, এজাজুল ইসলাম এজাজ, খাইরুল ইসলাম শান্ত, শেখ নাসির উদ্দিন, মিন্টু, বাচ্চু, আরিফ, হাফিজুর রহমান, মশিউর রহমান, শেখ মুস্তাফিজুর রহমান জাহিদ মোলঙ্গী, ইভান, ছাত্রনেতা শেখ রাকিবুল ইসলাম ( রাকো), সাব্বির সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনতা।
মানববন্ধন চলাকালে বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, বাজারের ছাত্রদল ও যুবদলের অফিসটি ভাড়া দিয়ে দীর্ঘদিন যাবত সুবিধা নিচ্ছে স্থানীয় জাতীয় পার্টির নেতা মাহবুবুর রহমান লিটন এবং মাসুদুর রহমান বাবু নামের দুই সহোদর। ৫ই আগস্টের পরে অফিসটি ছাত্রদল ও যুবদলকে বুঝিয়ে দেওয়ার জন্য বলা হলে তারা আজ দিবে কাল দিবে বলে স্থানীয়দের হয়রানি করছে। স্থানীয় আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করছে। তারা ছাত্রদল যুবদলের এই অফিসটি নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারা চাচ্ছে এ বিষয়টি নিয়ে বর্তমান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে।
নেতৃবৃন্দ আলো বলেন, জিয়ার আদর্শে অনুপ্রাণিত সৈনিকেরা ধৈর্যশীল। বিষয়টি প্রশাসন এবং জেলা বিএনপি নেতৃবৃন্দদেরকে জানানো হয়েছে। আশা করি অনতিবিলম্বে প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ হস্তক্ষেপ করবেন। অফিস সংক্রান্ত বিষয়ে যাত্রাপুর বাজারে যেকোনো পরিস্থিতির জন্য মাহবুবুর রহমান লিটন এবং মাসুদুর রহমান বাবু নামের দুই সহোদর দায়ী থাকবেন বলে জানান মানববন্ধন অংশগ্রহণকারী নেতৃবৃন্দ।