× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচ মামলার আসামি রায়পুরার সাবেক মেম্বারের ক্ষতবিক্ষত লাশ নবীনগরে উদ্ধার!

শেখ মিহাদ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৪ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমীর হোসেন (৪২)-এর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানার  পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতীরবর্তী ধরাভাঙ্গা এমপি টিলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা নদীপাড় থেকে মরদেহটি উদ্ধার করেন। নিহত আমীর হোসেন বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সাবেক মেম্বার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তার পৈতৃক বাড়ি রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামে। পিতৃহীন আমীর হোসেন ছোটবেলা থেকেই মামার বাড়ি বাঁশগাড়ী ইউনিয়নের দিগল্যাকান্দি (বদলবাড়ি) গ্রামে বসবাস করতেন।

লোকজন জানান, তার বিরুদ্ধে এলাকায একাধিক মামলা রয়েছে।

 এ বিষযে নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন আজ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  নিহত আমীর হোসেনের বিরুদ্ধে থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.