× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগঞ্জে বড় ভাবীর মৃত্যুর খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে দেবরের মৃত্যু

মো: ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৫ পিএম

 লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাবী জেবুন্নেসা রত্মার (৪৫) মৃত্যুর খবর শুনে দেবর মেহেদী হাসান সবুজ (৩০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাড়ীর লোকজন ও এলাকাবাসী জানান, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহাবুবুর রহমান বাহার (৫৮) গত মাসের ১৬ তারিখে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মৃত্যুর ৪০ দিন পর গতকাল বুধবার দিবাগত রাত ২টায় রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের বাহার ভিপির নিজ বাড়ীতে মাহাবুবুর রহমান বাহারের স্ত্রী জেবুন্নেসা রত্মা (৪৫) অসুস্থ অবস্থায় মারা যান। তিনি মোঃ আবদুল্লাহ (১০) নামের এক সন্তানের জননী।

ঢাকায় অবস্থানরত বাহার ভিপির ছোট ভাই মেহেদী হাসান সবুজ ভাবীর মৃত্যুর সংবাদ জানতে পেরে রাতেই ঢাকা থেকে বাড়ীতে আসার প্রস্তুতি নেয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন। ছোট ভাই মানিক হোসেন তাকে দ্রুত ঢাকার এভারকেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মেহেদী হাসান সবুজকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.