× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডাইনিং, লাইফস্টাইল, জুয়েলারি, ভ্রমণ ও ইলেকট্রনিকসে থাকছে সর্বোচ্চ ৫০% ডিসকাউন্ট

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১০ পিএম

পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দেশজুড়ে ১,৪০০-এরও বেশি পার্টনার আউটলেটে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা দিচ্ছে ব্র্যাক ব্যাংক। উৎসবকে সামনে রেখে কেনাকাটায় গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও সাশ্রয়-সুবিধা দিতেই ব্যাংকটি এই আকর্ষণীয় অফারগুলো দিচ্ছে। 

দেশের শীর্ষ পাঁচতারকা হোটেলে প্রিমিয়াম ইফতার উপভোগ থেকে শুরু করে বিমানভাড়ায় আকর্ষণীয় ছাড়, জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ডে ক্যাশব্যাক ও ইন্টারেস্ট-ফ্রি ইএমআই সুবিধাসহ এই উৎসবের মৌসুমে ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা পাচ্ছেন এক্সক্লুসিভ সব সুযোগ-সুবিধা।
ডাইনিংয়ে এক্সক্লুসিভ সুবিধা এই রমজানে ক্রেডিট ও ডেবিট কার্ডহোল্ডাররা সিক্স সিজনস হোটেল এবং অ্যাবাকাস রেস্টুরেন্টে ‘বাই ওয়ান গেট ফোর’ ফ্রি ইফতার বুফে উপভোগ করবেন। প্যান প্যাসিফিক সোনারগাঁও, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, শেরাটন ঢাকা, লো মেরিডিয়েন ঢাকা, দ্য ওয়েস্টিন ঢাকা, হোটেল সারিনা ঢাকা, হোটেল আগ্রাবাদ, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, দ্য পেনিনসুলা চিটাগাং, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, হায়াত প্লেস ঢাকা উত্তরা, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, লেকশোর গ্র্যান্ড, হোটেল বেঙ্গল ব্লুবেরি, বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ, গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট এবং রোজ ভিউ হোটেল, সিলেটসহ দেশজুড়ে ৫০টিরও বেশি প্রিমিয়াম হোটেলে থাকছে বাই ওয়ান গেট থ্রি, বাই ওয়ান গেট টু এবং বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার।
গ্রাহকরা দেশের প্রধান শহরগুলোতে ৬০টিরও বেশি রেস্টুরেন্টে উপভোগ করবেন ৩০% পর্যন্ত ডিসকাউন্ট। এগুলোর মধ্যে রয়েছে এসপ্রেসো লাউঞ্জ, র‍্যানকন ক্যাটারিং লিমিটেড, স্যাফরন ডাইন, থাই এক্সপ্রেস, অ্যামব্রোসিয়া, এল টোরো, রাফিনাটো, সিয়েলো রুফটপ, হালদা ভ্যালি, হ্যাপি বুফে লাউঞ্জ, কিভা হান, নওয়াব চাটগা, দ্য ফরেস্ট লাউঞ্জ এবং দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জ।
গ্রোসারি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় রিওয়ার্ড পয়েন্ট
গ্রোসারি ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় রিটেইল কার্ডহোল্ডাররা স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার এবং চালডাল ডটকমে উপভোগ করবেন ৫ গুণ বোনাস রিওয়ার্ড পয়েন্ট।
লাইফস্টাইল, ফ্যাশন ও জুয়েলারিতে বিশেষ সুবিধা
লাইফস্টাইল, ফ্যাশন ও জুয়েলারি সেগমেন্টে কার্ডহোল্ডাররা লা রিভ, বে, ইয়েলো, এক্সট্যাসি, সেইলর, সারা লাইফস্টাইল, অ্যাস্টোরিয়ন এবং ভাইব্র্যান্টে ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা পাবেন ১০% ক্যাশব্যাক। সাথে থাকছে আড়ং-এ অনলাইন কেনাকাটায় ক্রেডিট কার্ডে ১৫% এবং ডেবিট কার্ডে ১০% ক্যাশব্যাক সুবিধা।
‘ঈদ ফুটওয়্যার ফিয়েস্তা’ উপলক্ষ্যে এপেক্স ও বাটায় অনলাইন পেমেন্টে ডেবিট কার্ডে ১০% এবং ক্রেডিট কার্ডে ১৫% ক্যাশব্যাক পাওয়া যাবে। পাশাপাশি উভয় ব্র্যান্ডের আউটলেটে সরাসরি কেনাকাটায় প্রতিবার ৩ গুণ রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে।

ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি দেশজুড়ে ১৬০টিরও বেশি লাইফস্টাইল ও ফ্যাশন আউটলেটে থাকছে সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড়। গ্রাহকরা অ্যাকিউরেট সময়ে ৩০%, আর্টিসার অ্যান্ড জিওর্দানো বাংলাদেশে ২০%, কান্ট্রি বয়ে ১২% এবং আরও ১০০টিরও বেশি আউটলেটে ১০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করবেন।
জুয়েলারি ক্রেতারা অমিশী, আমিন জুয়েলার্স, ডি ডায়মন্ড, ডায়মন্ড হাউস, ভিনাস জুয়েলার, দাবির গোল্ড অ্যান্ড ডায়মন্ড, গীতাঞ্জলি জুয়েলার্সসহ ৩৩টি স্বনামধন্য আউটলেটে হীরার গয়নার মেকিং চার্জে সর্বোচ্চ ৩০% এবং স্বর্ণালংকারের মেকিং চার্জে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় উপভোগ করবেন।

ট্রাভেল ও এয়ারলাইনে সুবিধা ভ্রমণপ্রেমীদের জন্য এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ার-এর লোকাল ফ্লাইটে থাকছে সর্বোচ্চ ১৪% ছাড়। এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের বেস ফেয়ারে থাকছে সর্বোচ্চ ১০% পর্যন্ত ছাড়।
ঈদযাত্রায় গ্রাহকরা গ্রীন লাইন, সোহাগ পরিবহন, সহজ, পরিবহন ডটকম, যাত্রী এবং বিডি টিকিটসের মাধ্যমে বাস ও আন্তঃনগর পরিবহন টিকিট বুকিংয়ে ১০০ টাকা ক্যাশব্যাক সুবিধা উপভোগ করবেন। 

এছাড়াও বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা, ড্রিম স্কয়ার রিসোর্ট, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা কক্সবাজার, মোমো ইন, ছুটি রিসোর্ট, লং বিচ হোটেল, হোটেল দ্য কক্স টুডে, হোটেল উইন্ডি টেরেস, প্রসাদ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টস, ওয়েল পার্ক রেসিডেন্স এবং ওশেন প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টসহ ৩১টি ট্যুর অ্যান্ড হোটেল পার্টনারে থাকছে সর্বোচ্চ ৬০% ডিসকাউন্ট।
ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিকসে এক্সক্লুসিভ সুবিধা সিঙ্গার বাংলাদেশ, ওয়ালটন, ট্রান্সকম ইলেকট্রনিকস, র‌্যাংগস ইলেকট্রনিকস, স্টার টেক, হায়ার বাংলাদেশ, অপ্পো বাংলাদেশ, ভিভো বাংলাদেশ, গ্যাজেট অ্যান্ড গিয়ার, এসকোয়্যার ইলেকট্রনিকস এবং রায়ানস কম্পিউটারসহ ৩৫টি আউটলেটে ইলেকট্রনিকস পণ্য কেনাকাটায় ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডহোল্ডাররা উপভোগ করবেন ৩ থেকে ২৪ মাস পর্যন্ত ০% পে-ফ্লেক্স (ইএমআই) সুবিধা। এছাড়াও গ্রাহকরা হাতিল, ব্রাদার্স ফার্নিচার, নাদিয়া ফার্নিচারসহ অন্যান্য পার্টনার আউটলেট থেকে ফার্নিচার কেনাকাটায় পাবেন সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ০% পে-ফ্লেক্স (ইএমআই) সুবিধা।

ক্যাশব্যাক অ্যান্ড রিওয়ার্ড সুবিধা গ্রাহকরা অনলাইন কেনাকাটায় আড়ং, এপেক্স ও বাটায় ক্রেডিট কার্ডে ১৫% এবং ডেবিট কার্ডে ১০% ক্যাশব্যাক সুবিধা পাবেন। এছাড়াও নির্দিষ্ট ক্রেডিট কার্ডহোল্ডাররা বিকাশ ট্রানজ্যাকশনের ওয়ালেট প্রসেসিং ফি-তে উপভোগ করবেন ৫০% ডিসকাউন্ট।
প্রিমিয়াম ব্র্যান্ড, যেমন- অ্যাডিডাস, নাইকি, পুমা, লেভিস, স্কেচার্স, বুগাটি, আনজারা, বাসাভি, ক্লোজেট ক্লাউড, জারা, ভিভা ক্রিয়েশন্স লিমিটেড এবং প্রিমস কালেকশনসে ব্র্যাক ব্যাংক ডেবিট কার্ডহোল্ডাররা পাবেন সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক সুবিধা।

রমজানজুড়ে ফুডি-তে সকল অর্ডারে থাকছে ১৫% ডিসকাউন্ট। এছাড়াও ওম্যান্স ওয়ার্ল্ড, কেনশো, রেড বিউটি স্টুডিও অ্যান্ড সেলুন, ভিএলসিসি, ভাইবস বিউটি অ্যান্ড ওয়েলনেস এবং ফিওনা মেকআপ অ্যান্ড বিউটি সেলুনসহ ১১টি পার্টনার বিউটি সেলুনে থাকছে সর্বোচ্চ ১৫% পর্যন্ত ডিসকাউন্ট।
ব্র্যাক ব্যাংকের রমজান ও ঈদ অফার সম্পর্কে আরও বিস্তারিত জানতে গ্রাহকরা যোগাযোগ করতে পারেন ব্যাংকটির ২৪-ঘণ্টা কল সেন্টার নম্বর ১৬২২১-এ, অথবা ভিজিট করতে পারেন https://tinyurl.com/BHdklke1 -এই লিংক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.