× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের হানা, দুধে ভেজাল দেওয়ায় শাস্তি

আতিকুর রহমান খান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

শেরপুরের ঝিনাইগাতী বাজারে দুধে পানি মিশিয়ে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার  (২৬ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে বাজারের দুধ মহলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।

অভিযানে ১৫ জন দুধ বিক্রেতার দুধের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় একজন বিক্রেতার দুধে পানি মেশানোর সত্যতা পাওয়া গেলে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল মান্নান, পুলিশ সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক জানান, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.