শেরপুরের ঝিনাইগাতী বাজারে দুধে পানি মিশিয়ে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে বাজারের দুধ মহলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
অভিযানে ১৫ জন দুধ বিক্রেতার দুধের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় একজন বিক্রেতার দুধে পানি মেশানোর সত্যতা পাওয়া গেলে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল মান্নান, পুলিশ সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক জানান, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকব।