বন্ধুর বন্ধন বাংলাদেশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক ছিলেন বন্ধুর বন্ধন বাংলাদেশের প্রধান সংগঠক নাজমুল করিম ভূঞা সুমন।
বন্ধুর বন্ধন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম তাজ উদ্দিন পলাশের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী জেলা যুব দলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঞা, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী।
এতে স্বাগত বক্তব্য রাখেন বন্ধুর বন্ধন বাংলাদেশের সংগঠক জালাল উদ্দীন বাবলু, পৃষ্ঠপোষক ও যাকাত উপ-কমিটির আহবায়ক সাইফুল ইসলাম ফটিক, ফেনী সদর কমিটির সভাপতি ফেনী সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান কাজী রেজাউল হক প্রমুখ। ইফতার পূর্বে দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন ফেনী জহিরিয়া মসজিদের খতিব মুফতি ইলিয়াস বিন নাজিম।
এসময় বন্ধুর বন্ধন বাংলাদেশের সংগঠক শেখ ফেরদৌস আনোয়ার মজনু, মো: সেফায়েত উল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঁইয়া পারভেজসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার লোকজন।