× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে অবৈধভাবে মজুদ টিসিবি পণ্য উদ্ধারসহ গ্রেফতার ১

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৫ পিএম

রংপুরে টিসিবি’র পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি না করে কালাবাজারে বিক্রির জন্য মজুদ করা বিপুল পরিমাণে টিসিবির পণ্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় টিসিবির ডিলার রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর ষ্টেশন তেলের ডিপো সংলগ্ন গোডাউন থেকে বিপুল পরিমান টিসিবি পণ্য উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, টিসিবির ডিলার রুবেল ইসলাম ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি না করে পরবর্তিতে কালোবাজারে বেশি দামে বিক্রির জন্য অবৈধভাবে মজুদ করে পণ্য। জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই ও টিসিবি’র দেওয়া তথ্যে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে নগরীর ষ্টেশন তেলের ডিপো সংলগ্ন একটি পরিত্যক্ত গোডাউন থেকে চিনি ১৫০ কেজি, খেজুর ৭০ কেজি, সয়াবিন তেল ১৬৩ লিটার, মশুর ডাল ৬১৩ কেজি, ছোলা ১৫০ কেজি উদ্ধার করা হয়। অভিযানের সময় টিসিবির পণ্য অবৈধভাবে মজুদের দায়ে ডিলার রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়।  

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের ডিসি সনাতন চক্রবতি বলেন, অবৈধভাবে টিসিবির পণ্য মজুদ করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ডিলার রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.