× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে AKS স্টিল মিলে সংঘবদ্ধ লুট চেষ্টা, ভাঙচুরে প্রহরী আহত

এম জাম‌শেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের গ্রুপ-এর অঙ্গপ্রতিষ্ঠান AKS Steel কারখানায় লুটের চেষ্টা, অফিস ভাঙচুর ও প্রহরী আহতের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানার এক নিরাপত্তা কর্মী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল কারখানায় প্রবেশ করে স্ক্র্যাপ লোহা ও রড লুটের চেষ্টা চালায়। এ সময় নৈশপ্রহরী ক্ষতেন ত্রিপুরা ও অফিস স্টাফ আব্দুল মোতালেবসহ কয়েকজন শ্রমিককে পিটিয়ে আহত করা হয়। পাশাপাশি কারখানার অফিস কক্ষ ও প্রধান ফটকে ভাঙচুর চালানো হয়।

ঘটনার সময় নৈশপ্রহরীরা মাইকে ডাকাত প্রতিরোধের আহ্বান জানালে স্থানীয় নারী-পুরুষসহ এলাকাবাসী এগিয়ে আসেন। পরে পরিস্থিতি বেগতিক দেখে ডাকাত দলটি পালিয়ে যায়।

আবুল খায়ের গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও এইচআর-অ্যাডমিন ইনচার্জ ইমরুল কাদের ভূঁইয়া বলেন, “সংঘবদ্ধ অস্ত্রধারী একটি দল কারখানায় লুটপাটের চেষ্টা চালায়। শ্রমিকরা এলাকাবাসীর সহযোগিতা চাইলে তারা দ্রুত সাড়া দেন। এতে ডাকাতরা পালিয়ে যেতে বাধ্য হয়।”

ওসি মো. মহিনুল ইসলাম জানান, ঘটনার তদন্তে পুলিশের একটি টিম কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.