× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীনগরে আলু চাষে সাফল্য: কৃষকের মুখে হাসি!

শেখ মিহাদ নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে "কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি" সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় বিএডিসি আলু-১ বা সানসাইন জাতের আলু উৎপাদন প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। উন্নত জাতের এ আলুর আকর্ষণীয় রং, সমান আকার ও উচ্চ ফলনের কারণে কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়- নবীনগরের পৌর এলাকা, বিটঘর, ইব্রাহিমপুর ও নাটঘর ইউনিয়নের মোট ৫টি স্থানে ৫ বিঘা জমিতে সাইসাইন জাতের আলু উৎপাদন প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়ন করা হয়। চলতি মৌসুমে উপজেলায় মোট ২৮৫ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। তারমধ্যে নতুন জাত হিসেবে ফলন পার্থক্য বিশ্লেষণের জন্য এ প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়ন ব্যবহার করা হয়েছে।অন্যান্য জাতের তুলনায় এ আলুর উৎপাদন বেড়েছে প্রায় ৩০ শতাংশ। 

প্রদর্শনী প্লটে হেক্টর প্রতি ফলন ৩৫-৪০ মেট্রিক টন পর্যন্ত পাওয়া গেছে। শতাংশ প্রতি গড় ফলন ৩ মণ (প্রায়)। সানসাইন জাতটি স্বল্প মেয়াদি (গড়ে ৬৫-৭০ দিন) এর মধ্যে আহরণযোগ্য হয়। ফলে কৃষকরা কম সময়ে বাজারজাত করতে পারেন।

এই জাতের আলুর বৈশিষ্ট্যে হচ্ছে- উজ্জ্বল হলুদাভ রং, মসৃণ চামড়া এবং আকার প্রায় সমান ও মাঝারি আকৃতির। সব আলু একই সাইজের হওয়ায় বাজারজাতকরণ সহজ হয়। এটি যে কোনো আবহাওয়ার জন্য উপযোগী জাত। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ৪-৫ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।

বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর ব্লকের কৃষক আমির হোসেন জানান-“আমি আগে ডায়মন্ট আলু আবাদ করতাম, এবার উপ-সহকারী কৃষি অফিসারের মাধ্যমে সানসাইন জাতের আলু চাষ করে ভালো ফলন পেয়েছি। বাজারে এর চাহিদা ভালো হবে বলে আশা করি।”

ইব্রাহিমপুর ইউনিয়নের কৃষক ফিরোজা বেগম বলেন- “উপজেলা কৃষি অফিস থেকে সার, বীজ এবং পরামর্শ নিয়ে এক বিঘা জমিতে সানসাইন জাতের আলু আবাদ করেছি। প্রায় ১০০ মনের বেশি আলু উত্তোলন হয়েছে। স্বল্প সময়ে ফলন পাওয়ায় এই জাত লাভজনক মনে হয়েছে।”

এ প্রসঙ্গে নবীনগর উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন জানান- “বিএডিসি আলু-১ বা সানসাইন জাতের আলুর গড় বয়স ৬৫ থেকে ৭০ দিন। স্বল্প দিনের উচ্চ ফলনশীল জাত। শতাংশ প্রতি গড় ফলন প্রায় ৩ মনের অধিক। ফলন সন্তোষ জনক হওয়ায় আগামী বছর এ জাতের আবাদের লক্ষ্যমাত্রা আরও বৃদ্ধি করা হবে।”

কৃষি বিভাগ জানায়- মধ্য-কার্তিক থেকে মধ্য-অগ্রহায়ণ (নভেম্বর মাসে) এ জাত রোপণের উপযুক্ত সময়। বীজ রোপণের আগে শোধন ও অঙ্কুরিত বীজ ব্যবহার করলে ফলন আরও ফলন বৃদ্ধি পায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.