× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলার ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

০১ মার্চ ২০২৬, ০৯:২৯ এএম

নড়াইলের লোহাগড়া শহরের  জয়পুর এলাকায় আওয়ামীলীগ অফিসের সামনে টানানো সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যানার ছিড়ে ফেলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

২৮ ফেব্রুয়ারি শনিবার ইফতারের পর লোহাগড়া উপজেলা ও  পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে লোহাগড়া প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে লোহাগড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে জয়পুর স্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: হেমায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শ ম জামসেদ আলম, মোঃ আজিজার রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, সহ সভাপতি এসএম শাহিন বিপ্লব, যুবদল নেতা রবিউল ইসলাম রবি, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো: আক্তার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, যুবদল নেতা রাজু আহম্মেদ বাপ্পীসহ প্রমূখ।

সমাবেশে বক্তরা, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ছবি সম্বলিত টানানো ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের আটকের দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.