বৃহৎ পরিসরে আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘সুবর্ণচর শাখা’ স্থানান্তরিত হয়ে নোয়াখালীর চরজব্বর থানার ৫নং চরজুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজারে অবস্থিত আনোয়ার-ইসমাইল টাওয়ারে আজ ০১ মার্চ (রবিবার) থেকে কার্যক্রম শুরু করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ঠিকানায় সুবর্ণচর শাখার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন, শামীম আহমেদ, অসীম কুমার সাহা, ড. মোঃ জাহিদ হোসেন, ড. তাপস চন্দ্র পাল ও শাহ মোঃ সোহেল খুরশীদ। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন ঠিকানায় আয়োজিত অনুষ্ঠানে ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও এসভিপি মোঃ অলিউল্লাহ, কুমিল্লা জোনাল অফিসের প্রধান মোহাম্মদ সালাহ উদ্দিন, সুবর্ণচর শাখা প্রধান নিজাম উদ্দিন, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ মিয়া, মোঃ হেলাল উদ্দিন, নিজাম উদ্দিন ফারুক এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।