× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টাঙ্গাইলের মির্জাপুরে নতুন শাখা উদ্বোধন

০১ মার্চ ২০২৬, ২০:৫৬ পিএম

দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) টাঙ্গাইলের মির্জাপুরে নতুন একটি শাখা চালু করেছে। স্থানীয় গ্রাহকদের আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যেই এই শাখা উদ্বোধন করা হয়।

রবিবার (০১ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। ইউসিবির অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও স্থানীয় শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন, ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ মির্জাপুরে ইউসিবির নতুন শাখা চালু করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই জনপদে রয়েছে দেশের সুপরিচিত প্রতিষ্ঠান—কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, মির্জাপুর ক্যাডেট কলেজ।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে ধাপে ধাপে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যেই ইউসিবি কাজ করছে। নতুন এই শাখার মাধ্যমে ব্যক্তি ও ব্যবসায়ীরা সহজে আমানত, ঋণ, রেমিট্যান্স এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.