× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।

০২ মার্চ ২০২৬, ১১:৩৫ এএম

চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সুন্নী নেতা আকল মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) পৌর শহরের ধলাইপাড় বড় বাড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও মরহুমের পরিবারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে মরহুম আকল মিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজী আলিম উল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ একে আফসার আহমদ তালুকদার, সুপার আলী মোহাম্মদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মীর ছায়েব আলী, চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি হাজী ছিদ্দিকুর রহমান মাসুদ, ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাংবাদিক ও ইউপি সদস্য এসএম সুলতান খান, ব্যবসায়ী আব্দুল আউয়াল মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, ব্যবসায়ী নুরুল হক সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

বক্তারা মরহুম আকল মিয়ার জীবন ও কর্মের স্মৃতিচারণ করেন। তারা বলেন, আকল মিয়া একজন সৎ, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। ব্যবসায়ী হিসেবে তিনি যেমন সুনাম অর্জন করেছিলেন, তেমনি সুন্নী আদর্শ প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এলাকার মসজিদ-মাদরাসা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১ মার্চ ভোরে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন আকল মিয়া। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন হয়নি বলে অভিযোগ পরিবারের।

মরহুমের ছেলে নাজমুল ইসলাম বকুল বলেন, হত্যাকাণ্ডের পর মামলার পর বেশ কয়েকজন খুনি গ্রেপ্তার হলেও বিচার নিশ্চিত হয়নি। তাদের অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

দোয়া ও ইফতার মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

স্থানীয়রা বলেন, আকল মিয়ার মতো একজন সমাজহিতৈষী ব্যক্তিকে হারিয়ে চুনারুঘাট এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তার হত্যার বিচার নিশ্চিত হলে পরিবার যেমন ন্যায়বিচার পাবে, তেমনি সমাজেও আইনের শাসনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.