× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে মোহনপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

মো. তুহিন ফয়েজ, মতলব প্রতিনিধি

০২ মার্চ ২০২৬, ১২:৩৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে ৷ জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়,ভিজিএফ কার্ডের এই চাল বিতরণ করা হয়।

আজ (২ মার্চ ) সকালে মোহনপুর ইউনিয়ন পরিষদের গোডাউন প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন 

উপজেলা  সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মো: জামাল হোসেন ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান৷

মোহনপুর ইউনিয়নের ৯৭৬ জন জেলে পরিবারের মাঝে ২৫ দশমিক ২মেট্রিক টন চাউল বিতরণ করা হয়। 

চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে সরকারের নির্দেশনা মেনে ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত ঝাটকা নিধন থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহববান জানিয়ে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন,আজকের জাটকা আগামী দিনে  ইলিশ হবে এবং এই ইলিশ আপনারাই দরবেন এবং এর সুফল আপনারাই ভোগকরবেন সুতরাং নিষিদ্ধ সময়ে কোন জেলে নদীতে নামবেননা এবং জাটকা মাছ দরবেন না৷

এসময় উপস্থিত ছিলেন,মোহনপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: মহিউদ্দিন, ইউপি সদস্য  মো: আল- আমিন, মো: বিল্লাল তপদার,মো: শাহাদাত বেপারী, মো: মিজানুর রহমান,মহিলা সদস্যা উম্মুল আয়মা লাইলী,জেসমিন বেগমসহ এলাকার গন্যমান্য ব্যত্তিবর্গ ৷

চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে সরকারের নির্দেশনা মেনে ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত ঝাটকা নিধন থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহববান জানিয়ে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন,আজকের জাটকা আগামী দিনে  ইলিশ হবে এবং এই ইলিশ আপনারাই দরবেন এবং এর সুফল আপনারাই ভোগকরবেন সুতরাং নিষিদ্ধ সময়ে কোন জেলে নদীতে নামবেননা এবং জাটকা মাছ দরবেন না দয়াকরে সবাই জাটকা ধরাথেকে বিরত থাকবেন ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.