× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরের মোহনপুরে জাটকা রক্ষায় সচেতনতা সভা

মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর প্রতিনিধি

০২ মার্চ ২০২৬, ১২:৩৯ পিএম

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে অভয়াশ্রম বাস্তবায়ন ও জাটকা রক্ষায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২ মার্চ) সকালে সিনিয় উপজেলা মৎস্য অফিসের আয়োজন  ২০২৫- ২৬ আর্থিকসালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ( ২য় শংশোধিত )  এর আওতায় এই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয় ৷

সভায় স্বাগত বক্তব্য দেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার,

বক্তব্য রাখেন, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ীর ইন্সপেক্টর মোহাম্মদ আলী,উপজেলা  সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মো: জামাল হোসেন ৷

এসময় উপস্থিত ছিলেন,মোহনপুর ইউপি‘র পেনেল চেয়ারম্যান মো: আল- আমিন ,ইউপি সদস্য মো: বিল্লাল তপদার,, মো: শাহাদাত হোসেন,মো: মিজানুর রহমান প্রমুখ৷

জাটকা রক্ষায় মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস সব ধরণের মাছ আহরন, মওজুদ, পরিবহন ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকবে।

তাই সকল জেলেদেরকে জাটকা মাছ ধরা থেকে বিরত থাকার আহববান জানান বক্তারা ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.