২০২৫–২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় বান্দরবানের রুমা উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের মোট ৪০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে হলুদ বীজ ও রাসায়নিক সার সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রান্তিক কৃষকদের পুনর্বাসন এবং আয়বর্ধক ফসল চাষে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রত্যেক কৃষককে ১০০ কেজি হলুদ বীজ, ৫ কেজি ডিএপি (DAP) সার এবং ৫ কেজি এমওপি (MOP) সার প্রদান করা হয়। পাহাড়ি এলাকায় হলুদ একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল হওয়ায় এর চাষ সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক শরিফ। তিনি বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং আধুনিক কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা। সঠিকভাবে উপকরণ ব্যবহার করে অধিক ফলন অর্জনের মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম. ফরিদুল হক এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল হাসির গাজানফর আলী গুঞ্জন। তারা কৃষকদের উদ্দেশ্যে হলুদ চাষের আধুনিক পদ্ধতি, সার প্রয়োগের সঠিক মাত্রা ও রোগবালাই ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রুমা, বান্দরবান পার্বত্য জেলা। কৃষকদের প্রত্যাশা, এ ধরনের প্রণোদনা কর্মসূচি অব্যাহত থাকলে পাহাড়ি এলাকায় কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন