জামালপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার(২ মার্চ) ফুলবাড়ীয়া পুরাতন ইদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহব্বায়ক মো: সফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার এর সঞ্চালনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুন এম্পি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ ছাড়াও সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল শাহ মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিন মো: মঞ্জুরুল করিম সুমন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপির নেতা কর্মী সহ ৭ টি উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।