রংপুরের বদরগঞ্জে যমুনাশ্বরী নদী থেকে অবৈধভাবে বিএনপি নেতাদের বালু উত্তোলন। প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে (সোমবার ২ মার্চ) সকাল ১১ টা বদরগঞ্জ উপজেলার নাগের হাট বন্দর এলাকায় এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আপামর জনতা।
মানববন্ধনে প্লেকার্ড হাতে নিয়ে শিশুরাও বালু উত্তোলন বন্ধের প্রতিবাদ জানান দেন। মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে করার অভিযোগ তুলেন মানববন্ধনে গ্রহণকারী লোহারীপাড়া ইউনিয়নের রিমন নামের যুবক।নদী বাঁচাও সেতু বাঁচাও ফসলি জমি বাঁচাও কমিটির সদস্য সচিব বাবুল ইসলাম অভিযোগ করেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানা বরাবরের স্মারক লিপি দিতে তার অফিসে গেলে তিনি স্বারক লিপি গ্রহণ না করেননি।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, আমাদের আবাদি জমি ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে। এখনই যদি এই কার্যক্রম বন্ধ না করা হয়, তাহলে লোহানীপাড়া ও কুতুবপুর ইউনিয়নের অনেক গ্রাম মানচিত্র থেকে হারিয়ে যাবে। প্রশাসন যদি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নেয় তাহলে এই অবৈধ স্থাপনা ভেঙ্গে চুরে চুরমার করে দেয়া হবে। এখানে কোন রাজনৈতিক দলের প্রভাব বিস্তার চলবেনা।
গত বছরের ছরের ১১ই ডিসেম্বর বিকেল তিনটায় নদী থেকে বালু উত্তোলনের দাবিতে দুই ইউনিয়নের নারী পুরুষরা মানববন্ধন পালন করেন। বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানা আমার দেশের এ প্রতিবেদককে বলেন আমরা প্রতিদিনই অবৈধ বালুর পয়েন্ট গুলোতে অভিযান পরিচালনা করে জেল জরিমানা করছি।
কুতুবপুর ইউনিয়নের নাগের হাট এলাকার সজিব মিয়া নদী থেকে বালু তোলা বন্ধ করা না হলে যমুনেশ্বরী সেতু থেকে লাফিয়েপড়ে আত্মহত্যার আল্টিমেটাম দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।