× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

০২ মার্চ ২০২৬, ১৯:২৬ পিএম

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

২ মার্চ (সোমবার) পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়ের দায়ে দুইজন দোকানদারকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে এ অর্থদণ্ড আদায় করেন।

অভিযানকালে ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশনা দেওয়া হয় এবং কোনোভাবেই অতিরিক্ত মূল্য আদায় না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, রমজান মাস জুড়ে বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

এদিকে, সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.