ফেনীতে দুইদিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরষ্কার বিতরণ সোমবার (২ মার্চ) শহরের জেলা শিল্পকলা একাডেমীতে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চতুর্থবারের মতো দুইদিনব্যাপি এই আয়োজনটি করেছে স্থানীয় দৈনিক ‘ফেনীর সময়’।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।
দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও বাচিক শিল্পী আশ্রাফুল হক আরমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার, জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আবদুল হান্নান, ইসলামিক ফাউন্ডেশনের জেলার উপ-পরিচালক নাজমুস সাকিব, জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তী, হাজী নজির আহম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আজম, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান।
প্রতিযোগিতায় ক, খ ও গ গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও উন্মুক্ত বিভাগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪শত প্রতিযোগী অংশ নেয়। এরমধ্যে প্রতিটি গ্রুপে বালক ও বালিকা পৃথকভাবে ১ম,২য়,৩য় স্থান অর্জনকারী ৪৫ জনকে ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।
এর আগে রবিবার সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার। অনুষ্ঠানে ফেনী আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, হেফাজতে ইসলামের সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
দুপুরে বাছাই পর্বে উত্তীর্ণ ১শ ৪৫জন প্রতিযোগিকে ইয়েস কার্ড প্রদান করা হয়। এসময় বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক রফিক রহমান ভূঞা প্রধান অতিথি থেকে ইয়েস কার্ড বিতরণ করেন। অনুষ্ঠানে জেলা জামায়াতের প্রচার-সম্পাদক আনম আবদুর রহিম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, এনসিপির কেন্দ্রীয় নেতা এহসানুল মাহমুদ যোবায়ের, ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মনিরা হক বলেন, “আমরা স্কুলে এবং মাদ্রাসায় যে সময়টা অতিবাহিত করি সেটা আসলে আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ সময়। আমরা ভবিষ্যতে কি হবো কি করবো সেটা আমাদের প্রথম পদক্ষেপটা তখনি রচিত হয়। এটা ক্রমাগত চর্চার মাধ্যমে অভিভাবকদের সহায়তায় বিকশিত হয়ে উঠে। দৈনিক ফেনীর সময়ের এ আয়োজন আমাদের দৈনিক যে শিক্ষাক্রমের পাশাপাশি এ ধরনের আয়োজন যদি থাকে, আমাদের শিক্ষার্থীরা যদি এসবে থাকে তাহলে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সহায়ক হবে।”
জিয়া উদ্দিন মিষ্টার বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশে এই আয়োজন শিশু-কিশোরদের অনুপ্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য দোয়া পরিচালনা করেন মুফতি আবদুল হান্নান।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
