× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভৈরবে ১২ কেজি গাঁজাসহ তিন নারী মাদক পাচারকারী আটক

আরিফুল ইসলাম মামুন ভৈরব (কিশোরগঞ্জ)

০৩ মার্চ ২০২৬, ১১:৩৮ এএম

কিশোরগঞ্জের ভৈরবে ১২ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন নারী মাদক পাচারকারী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সদস্যরা। সোমবার (২ মার্চ) বিকাল ৪ টায় ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর।

আটককৃত মাদককারবারিরা হলো, ভৈরব পৌর শহরে পঞ্চবটি বউ বাজার এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী সালমা বেগম (২৪), জেলার কুলিয়ারচর থানার বড় ছয়সুতি এলাকার মৃত লিয়াকত মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৪৫) ও নরসিংদী জেলার বেলাব থানার চর আমলাব গ্রামের কাশেম মিয়ার স্ত্রী সালমা বেগম (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২ মার্চ বিকাল ৪টায় ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আশুগঞ্জ থেকে ভৈরবে আসা একটি ভাড়াকৃত সিএনজি আটক করে তল্লাশি করা হয়। আটককৃতরা আশুগঞ্জ থেকে ভৈরবে আসছিল। সালমা বেগমের সাথে ভ্যানিটি ব্যাগ ও ব্লাউজের নিচে লুকানো অবস্থায় গাঁজা পাওয়া যায় এ ছাড়াও সালমা ও রোকসানার পেটে ও পিঠে স্কচটেপ দ্বারা প্যাঁচানো ও বাঁধা অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, আটককৃত নারীরা সঙ্গবদ্ধ মাদক পাচার চক্র। তারা নিয়মিত বিভিন্ন মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে সংগ্রহ করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। মাদক পাচারকারীরা নিয়মিত ভৈরবকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে। পুরুষের পাশাপাশি নারী মাদককারবারি ও পাচারকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আটককৃতদের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে থানায় সোপর্দ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.