× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দোহারে ৩ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

০৩ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম

ঢাকার দোহার উপজেলার বানাঘাটা এলাকায় প্রায় ৩ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ঢাকা জেলা  যুবদলের সাবেক  যুগ্ম আহ্বায়ক ও টিসিএল  গ্রুপের কর্ণধার তানভীর আহমেদ সানু   মোল্লার নিজ অর্থায়নে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

অপরদিকে একই দিনে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৫ হাজার রোজাদারের মাঝে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। 

এ সময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয়  সাধুবাদ জানান।

আয়োজক তানভীর আহমেদ সানু মোল্লা জানান, রমজানের তাৎপর্যকে সামনে রেখে প্রতিবছরই দরিদ্র ও অসহায় মানুষের জন্য সহায়তার উদ্যোগ নেওয়া হয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে এলাকাবাসী আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

উপস্থিত ছিলেন দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, সুতারপারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম,দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মো. সালাউদ্দিন মোল্লা,ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ|

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.