নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে লাহুড়িয়া হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি কালু জমাদ্দারের সভাপতিত্বে ও বিএনপি নেতা জিএম মনিরুল ইসলামের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্ল্যা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, বিএনপি নেতা আবু হায়াত সাবু, এস এম শাহিন বিপ্লব, মোঃ মফিজুর রহমান, ইউছু আলী, রন্জু বিশ্বাস, যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, যুবদল নেতা মিল্টন জমাদ্দার, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মল্লিক লোহাগড়া কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আনিসুল ইসলাম সহ প্রমূখ।
পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লাহুড়িয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ মাসুদুর রহমান। এসময় প্রায় দুই হাজার রোজাদারদের ইফতার করানো হয়।