শহীদ হাফেজ নজরুল ইসলামের শহীদের মাধ্যমে বেগমগঞ্জে জামায়াতের উর্বরতা পেয়ে আরো শক্তিশালী সংগঠনে পরিনত হয়েছে। প্রচুর জনসমর্থন বেড়েছে, কিন্তু ইন্জিনিয়ারিং এর কারণে আমরা জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে ও হেরেছি। যা সোস্যাল মিডিয়ার বদৌলতে সচেতন সমাজ স্বাক্ষী হয়ে আছে। এই থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আগামীতে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলামের বিজয় হবে এক দিন।
মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জের ১নং আমানউল্লাপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে শহীদ হাফেজ নজরুল ইসলামের ৬ষ্ঠতম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরআন উদ্দিন আমানউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব মন্তব্য করেন।
১নং আমানউল্লাহপুর ইউনিয়নের আমির মো. মামুনুর অর রশীদের সভাপতিত্বে ইউনিয়ন টিম সদস্য ও জামায়াতের রোকন রাকিবুল ইসলাম রবির সন্ঞালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি আবু জায়েদ, উপজেলা জামায়াতে আমির মো. আবু জাহের, ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, বেগমগঞ্জ পশ্চিম শাখার সভাপতি মো: ওসমান গণী,
বেগমগঞ্জ উপজেলা শূরা সদস্য মাওলানা জসিম উদ্দিন, জামায়াত ইসলামীর নোয়াখালী আইনজীবী শাখার সেক্রেটারি এ্যাডভোকেট জাবেদ হোসেনসহ জামায়াত ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শহীদ মুজাহিদের বড় ভাই মোঃ নজরুল ইসলাম।
এসনয় দেশ ও জাতির কল্যানে ও দোয়া করা হয়।