× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এইচএসসি"র ফরম ফিলাপ ফিস বাড়তি নেয়ার অভিযোগ ! তথ‍্য সংগ্রহে গিয়ে হেনস্থার শিকার সংবাদকর্মীরা

নারায়ন রবিদাস, ফরিদগঞ্জ (চাঁদপুর)

০৪ মার্চ ২০২৬, ১৮:৫১ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে বিনা রশিদে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষাথর্ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। খবর পেয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে ওই কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা শিক্ষক গণমাধ্যমকর্মীদের সাথে অসাদারচারণ করেন।  এতে সাংবাদিক ও সচেতন মহলের মাঝেও মারাত্বক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

জানা যায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে বোর্ড কর্তৃক নির্ধারিত ফির পরিবর্তে  শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা হচ্ছে। বোর্ড কর্তৃক নির্ধারিত ফরম ফিলাপ ফি বাবদ বিজ্ঞান বিভাগের ৩০০০ টাকা, ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগ ২৫০০ টাকা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৪০০০ টাকা করে আদায় করছেন।

শিক্ষার্থী ফাতেহাতুল ইসলাম, নাঈম হোসেন,অভিভাবক ফাতেমা বেগম ক্ষোভ প্রকাশ করে জানান, বোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র বাইরে আমাদের থেকে বাড়তি টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া এর বাইরে অতিরিক্ত ক্লাসের নামে ১০৫০ টাকা নিচ্ছে। এই টাকার কোন রশিদ দিচ্ছে না। 

এই বিষয়ে জানতে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি শাকিল মুশফিক ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি ফাহাদ খাঁন মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) কলেজে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা মফিজুল ইসলাম ভূঁইয়া টাকা নেয়ার সত্যতা স্বীকার করেন এবং কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার অনুমতিতেই এ অর্থ আদায় করা হচ্ছে বলে দাবি করেন। এই সময়ে কথাবার্তার এক পর্যায়ে উপস্থিত গণমাধ্যমকর্মীর সাথে অসাদাচারণ করেন এবং মারার জন্য তেড়ে আসেন। 

ঘটনার শিকার সাংবাদিক দ্বয় বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং আদায়কৃত টাকার সমপরিমাণ রশিদ না দেওয়ার তথ্য পেয়ে আমরা কলেজে আসি। শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে কথা বলে আমরা ঘটনার সত্যতা নিশ্চিত হই। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মফিজুল ইসলাম ভূঁইয়াও বিষয়টি স্বীকার করেন এবং কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার অনুমতিক্রমে এ অর্থ নিচ্ছেন বলে জানান। তাৎক্ষণিক এ বিষয়ে জানতে চাইলে সভাপতি বিষয়টি অস্বীকার করেন। এতে মফিজুল ইসলাম ভূঁইয়া ক্ষিপ্ত হয়ে টেবিলে থাকা আমার ফোন ছুঁড়ে মারেন। আমাকে সোজা করে ফেলবেন, গিলে খেয়ে ফেলবেন বলে হুমকি দেন। অশ্রাব্য গালিগালাজ করেন। তিনি ইতিপূর্বেও অসদাচরণ এবং কলেজের শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ে দীর্ঘ সময় চাকুরী থেকে বহিষ্কার ছিলেন। আমি তার যথোপযুক্ত শাস্তি চাই।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষাথর্ী ও অভিভাকরা জানান, মফিজুল ইসলাম ভূঁইয়া ইতিপূর্বে মানুষের সাথে অসাদাচারণ ও সরকারি বিধির সাথে সাংঘর্ষিক বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দীর্ঘদিন সাময়িক বরখাস্ত ছিলেন।

বিষয়টি নিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেটু কুমার বড়ুয়া বলেন, বোর্ড কর্তৃক নিধার্রিত ফি’র বাইরে অর্থ নেয়ার সুযোগ নেই। অতিরিক্ত কোন টাকা নেওয়ার বিষয়ে আমি অবগত নই, খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের সাথে অসাদারচারণের বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করে বলেন বিষয়ে শিক্ষা বোর্ডকে জানানো হবে। 

এদিকে গণমাধ্যমকর্মীর সাথে অসাধাচারণ বিষয়টি দৃষ্টি গোচর হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.