× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৃদ্ধাশ্রমে বাবা–মায়েদের সঙ্গে ইউএনওর ইফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

০৫ মার্চ ২০২৬, ১১:০৫ এএম

পবিত্র রমজান মাসে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে অসহায় বৃদ্ধ বাবা–মায়েদের সঙ্গে একসাথে ইফতার করেন।

বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে অবস্থিত নিরাপদ বৃদ্ধাশ্রম-এ ইফতার সামগ্রী নিয়ে হাজির হন ইউএনও। সেখানে তিনি বৃদ্ধ বাবা–মায়েদের সঙ্গে বসে ইফতার করেন এবং তাদের সুখ–দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, ফলমূল, ছোলা, বেগুনি, পেঁয়াজু, জিলাপি ও শরবত। ইউএনওকে কাছে পেয়ে আশ্রমের বাসিন্দারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

ইফতার পেয়ে হাসান আলী বলেন, “আমরা এখানে অনেকদিন ধরে আছি। ভালো খাবারের সুযোগ খুব কম। আজকের ইফতার পেয়ে খুব আনন্দিত।”

মোকলেছুর রহমান বলেন, “পরিবার আমাকে এখানে রেখে গেছে। আমাদের তেমন কেউ খোঁজ নেয় না। আজ ভালো ইফতার পেয়েছি।”

আনোয়ার হোসেন বলেন, “আমি পরিবারে নিপীড়নের শিকার হয়ে এখানে এসেছি। আজ ইউএনও আমাদের মমতার সঙ্গে ইফতার দিয়েছেন। আল্লাহ তাকে ভালো রাখুন।”

নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজিউর রহমান সাজু বলেন, “নিজ উদ্যোগে এই আশ্রম গড়ে তুলেছি। ইউএনও মহোদয়ের আগমন ও ইফতার বিতরণ আমাদের জন্য বড় সহায়তা।”

ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, “আমি আগেও এখানে এসেছি। আজ তাদের সঙ্গে ইফতার করতে পেরে ভালো লাগছে। সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবো। তবে প্রত্যেক সন্তানের উচিত বাবা–মাকে বৃদ্ধাশ্রমে না পাঠানো।” তিনি সমাজের বিত্তবানদেরও বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.