× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৈয়দপুর বিএইউএসটিতে GNSS রিমোট সেন্সিং বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

০৫ মার্চ ২০২৬, ১১:১৫ এএম

মঙ্গলবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে “GNSS Remote Sensing: From Navigation to Space Weather and Atmospheric Monitoring” শীর্ষক এই সেমিনার এবং একই বিষয়ের ওপর একটি ব্যবহারিক কর্মশালা আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, ব্রিগেডিয়ার জেনারেল (পিএসসি)। তিনি তাঁর বক্তব্যে আধুনিক স্যাটেলাইটভিত্তিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের গবেষণামুখী কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট)-এর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (EECE) বিভাগের অধ্যাপক কর্নেল (অব.) ড. গোলাম মোস্তফা। তাঁর উপস্থাপনায় GNSS প্রযুক্তির বিবর্তন, স্যাটেলাইটভিত্তিক নেভিগেশন সিস্টেম, স্পেস ওয়েদার মনিটরিং এবং বায়ুমণ্ডলীয় ডেটা বিশ্লেষণে GNSS-এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রযুক্তির গবেষণা ও ব্যবহারিক সম্ভাবনাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. রুবিনা আক্তার। তিনি বলেন, এ ধরনের একাডেমিক সেমিনার ও কর্মশালা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণার আগ্রহ এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লে. কর্নেল (অব.) ড. শামীম রেজা এবং পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল (অব.) সৈয়দ সালাহউদ্দিন নয়ন উপস্থিত ছিলেন।

পরবর্তী কর্মশালায় শিক্ষার্থীরা হাতে-কলমে GNSS ডেটা বিশ্লেষণ, সিগন্যাল গ্রহণ প্রক্রিয়া, অবস্থান নির্ণয় কৌশল এবং বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণে এর ব্যবহার সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। বিভিন্ন সফটওয়্যার ও ডেটাসেটের মাধ্যমে বাস্তব উদাহরণ ব্যবহার করে GNSS প্রযুক্তির প্রয়োগ শেখানো হয়।

সেমিনার ও কর্মশালায় ইইই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা GNSS প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা, গবেষণার ক্ষেত্র এবং ক্যারিয়ার সুযোগ নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, আধুনিক স্যাটেলাইট প্রযুক্তি ও মহাকাশভিত্তিক গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিএইউএসটি, সৈয়দপুর এই যৌথ সেমিনার ও কর্মশালার আয়োজন করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.