× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান:আটক ১

অনিক সিদ্দিকী তন্ময়, জীবননগর।

০৫ মার্চ ২০২৬, ১১:১৭ এএম

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আইজেল (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।পরবর্তীতে মাদক ব্যবসায়ী আইজেল কে  চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাকে আটক করা হয়।

পরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন। জানা গেছে, বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জীবননগর হেলিপ্যাড সংলগ্ন নিজ বাড়িতে বসে থাকা অবস্থায় আইজেলের কোমরে বাঁধা চার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল ঘটনাস্থলে আসেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(১) সারণির ১৬ ধারায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। আইজেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এর আগেও একাধিক মাদক মামলায় তাকে গ্রেপ্তার হয়ে কারাভোগ করতে হয়েছে। স্থানীয়দের দাবি, কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.