কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেছেন- যারা আমাকে ভোট দিয়েছেন, আর যারা দেননি আমি সবার এমপি। সবাইকে সঙ্গে নিয়েই হোমনা-তিতাসকে গড়ে তুলতে চাই। তবে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
আজ বুধবার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত জামিয়া আরাবিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদরাসায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সম্প্রসারণ এবং নাগরিক সুবিধা বাড়াতে ধারাবাহিকভাবে কাজ করা হবে। উন্নয়নের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করারও কথা জানান তিনি। বুধবার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত জামিয়া আরাবিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদরাসায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হোমনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চান্দেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হাসান জাকি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা ও শাহ আলম হিমেল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অহিদ মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।