× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরিফ খন্দকার কুষ্টিয়া

০৫ মার্চ ২০২৬, ১৩:২৩ পিএম

কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় এর আমন্ত্রণে পুলিশ লাইন্স সভাকক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ্ মহোদয়, জেলা প্রশাসকের প্রতিনিধি মহোদয়, সিও বিজিবি মহোদয়, সিও আর্মি মহোদয়, পুলিশ সুপার পিবিআই মহোদয়, জেলা নির্বাচন অফিসার মহোদয়, জয়েন্ট ডিরেক্টর এন.এস.আই মহোদয়, ডিডিএলজি মহোদয়, সিভিল সার্জন মহোদয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়, এক্সেন গনপূর্ত কুষ্টিয়া মহোদয় সহ জেলা প্রশাসন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া মহোদয়।

এছাড়াও সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যগণ ইফতার দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মাহফিলে দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.