সুনামগঞ্জে ১৭ বছরের এক তরুণীকে ধ*র্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত তিন-চার মাস আগে ফেসবুকে ভৈরব নামে এক ছেলের সাথে তরুণীর পরিচয় হয়। এরপর ভৈরবের সাথে দেখা করতে সিলেট থেকে সুনামগঞ্জ আসে তরুণী। ভৈরব তাকে প্রত্যাখ্যান করলে তার বন্ধু সিএনজি চালক সোহেল তাকে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫-১৬ দিন রাখে এবং শারীরিক সম্পর্ক করে।
গত ১ মার্চ সোহেলের মায়ের সাথে ঝগড়া হলে তরুণীকে তার বন্ধু এরশাদের বাসায় নিয়ে যায়। এরশাদ তাকে সিলেটে মা-বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে পলাশ এলাকায় নিয়ে গিয়ে ধ_র্ষণ করে। সিএনজি চালক মাসুম ধ_র্ষণের সহায়তা করে।
তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছে। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে এবং ধ*র্ষণের সময় ব্যবহৃত সিএনজি জব্দ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।