× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এলাকাবাসীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

০৫ মার্চ ২০২৬, ১৫:০৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলার চৌডালায় জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ  বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদরাসা মোড় কলেজপাড়ায় এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী জমির মালিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার ভূমিদস্যু শরিফুল, আব্দুল মতিন, শাহ আলম ও বদিউর চক্র এলাকার মানুষের বিভিন্ন জমি জোরপূর্বক দখল অপচেষ্টা করছে। এমনকি জমি দখলের সময় চাঁদাবাজি করছে তারা। এলাকার প্রকৃত জমির মালিকরা এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে। 

জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় সুষ্ঠ তদন্ত, বিচার ও নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী জমির মালিকরা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. জুয়েল আলী, বাইরুল ইসলাম, তাজেমুল হক। সাম মোহাম্মদ, আনারুল হক, আব্দুল মজিদসহ অন্যান্যরা। 

এদিকে, অভিযুক্ত আব্দুল মতিন বলেন, আমার বিরুদ্ধে যারা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ করছে। সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আর ক্যাপ্টেন পরিচয় দিয়ে শাহ আলম তার ক্ষমতার দাপটে সে আমার ভাই শরিফুলসহ আপেল ও শাহ আলমের জমি দখল করছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে জেলহাজতেও পাঠিয়েছে।

এদিকে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.