× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নল‌ছি‌টি‌তে প্রতিপক্ষের হামলায় নিহত-১

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, নল‌ছি‌টি (ঝালকাঠি)

০৫ মার্চ ২০২৬, ১৬:১১ পিএম

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় একাধিক মামলার আসামী মিলন হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আরিফুল আলম। 

নিহত মিলন হাওলাদার (৩০) উপজেলার পৌর এলাকার শংকরপাশা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার (৪ মার্চ) দুপুরে  নিহত মিলন হাওলাদারের সাথে প্রতিবেশী বেলাল হাওলাদারের বসতঘরে বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মিলন হাওলাদার বেলাল হাওলাদার ও তার মেয়ে ইতি আক্তারকে পিটিয়ে আহত করে। এসময় বেলাল (বেলা) হাওলাদারের বসতঘরেও হামলা করা হয়। এঘটনায় তারা থানায় মিলন হাওলাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এতে ক্ষিপ্ত হয়ে মিলন হাওলাদার ও তার ভাই মিরাজ হাওলাদার মিলে বেলাল হাওলাদারের ও তার পরিবারের সদস্যদের উপর আবারও হামলা করে। 

পরবর্তীতে বেলাল হাওলাদার ও তার ভাইদের পাল্টা হামলায় মিলন হাওলাদার  গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, নিহত মিলন হাওলাদারের নামে থানায় একাধিক মামলা রয়েছে। সে আজ প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। হত্যার সাথে জরিতদের আটক করতে অভিযান অব্যাহত আ‌ছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.