× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

০৫ মার্চ ২০২৬, ১৬:১৫ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্কুল,কলেজ, মাদ্রাসার শিক্ষকদের সাথে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আব্দুল আজিজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার উপজেলা অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম আকতার, বড়াইগ্রাম সরকারী  ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন, বনপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস.এম লুৎফর রহমান, আহমেদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইছাহাক আলী, ধানাইদহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আকমল হোসেন, বনপাড়া পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহŸায়ক ইকবাল হোসেন রাজু, প্রধান শিক্ষক রেজাউল করিম, আসাদুজ্জামান প্রমুখ।  


সভায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ডিগ্রি কলেজ, কারিগরী কলেজ ও মাদাসা ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে সংসদ সদস্যকে পুষ্প স্তবক ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.