× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে শিক্ষককে মারধরের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

০৫ মার্চ ২০২৬, ১৬:৩৫ পিএম

নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পার্টটাইম শিক্ষক হাসান মাহমুদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণের সামনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা জানান, সম্প্রতি শহরের উকিলের মোড়ে জ্যোতি টেইলার্সের মালিক আবু সাঈদ ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি ভুয়া ও মিথ্যা অভিযোগ তুলে পার্টটাইম শিক্ষক হাসান মাহমুদের পথরোধ করেন। পরে তারা দেশীয় অস্ত্র, লাঠি-সোটা, লোহার পাইপ ও রড দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়।

ঘটনার প্রতিবাদে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিক সফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর আরিফ বিল্লাহ, মাহমুদুল হাসান ও সামছুস জ্জামান মহসিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অবহিত করা উচিত ছিল। কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে প্রকাশ্যে একজন শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করা নিন্দনীয় ও দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.