× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীমান্তে হলুদ-মরিচের বস্তায় মাদক পাচার

চাঁপইনবাবগঞ্জ প্রতিনিধি

০৫ মার্চ ২০২৬, ১৯:৩২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুই অভিযানে ফেন্সিডিলের বিকল্প ১৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতভর দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে কিরণগঞ্জ সীমান্ত চৌকির একটি বিশেষ টহল দল সীমান্তের প্রধান পিলার ১৭৭ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামে একটি গোয়ালঘরে অভিযান চালায়। এ সময় হলুদ ও মরিচের ১১টি বস্তার ভেতরে কৌশলে লুকানো রাখা অবস্থায় ৭৪ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. ইব্রাহিম (৫০) নামে এক ব্যক্তিকেও আটক করা হয়।

অপর অভিযানে সোনামসজিদ সীমান্ত চৌকির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস সংলগ্ন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ১০০ বোতল সিরাপ জব্দ করে। টহল দলের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যরা পালিয়ে যায়।

আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি শূন্য সহনশীলতা নীতিতে কাজ করছে এবং সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.