× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীর পাঁচগাছিয়া দক্ষিণ ডোমুরুয়ায় সিআইপি এম সাখাওয়াত খাঁনের ঈদ উপহার প্রদান

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি

০৭ মার্চ ২০২৬, ১৬:০২ পিএম

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ডোমুরুয়ায় যাকাত এর নগদ অর্থ ও এলাকার মুরব্বী এবং তরুণ স্বেচ্ছাসেবীদের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক কাতার প্রবাসী সিআইপি আলহাজ্জ্ব এম সাখাওয়াত খাঁন। এই উপলক্ষে এম এস খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে ৬ মার্চ শুক্রবার বিকেলে তাঁর নিজ গ্রামের বাড়ি সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ডোমুরুয়া খাঁন বাড়ির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এস খাঁন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ইদ্রিস খাঁন ।  

মুফতি আবদুল খালেকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু। বিশেষ অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, রাজাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুন্নবী,এলাহীগঞ্জ ইসলামীয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. ইব্রাহিম, বিশিষ্ট সমাজসেবক পল্লী চিকিৎসক নুরুল হক, জসিম উদ্দিন নওশাদ ও পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক। সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকাস্থ চাকরিজীবী ও তরুণ সমাজসেবক  নোমান, বশির, খোকন সহ স্থানীয় এলাকাবাসী । 

এসময় বক্তারা বলেন, আমাদের পাঁচগাছিয়া ইউনিয়নে অনেক বিত্তবান থাকলেও তারা অত্র ইউনিয়নের অসচ্ছল ও অসহায়দের মাঝে পাশে দাঁড়ায় না। কিন্তু আমাদের ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার এম সাখাওয়াত খাঁন সিআইপি প্রতি বছরের ন্যায় এবছরও অসচ্ছল ও অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। 

বক্তারা আরও বলেন, একজন দানবীর কোন দলের সমর্থক সেটা বিবেচনা না করে তার কাজের বিবেচনা করা প্রয়োজন। 

শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ এম এস খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে সাড়ে সাতশো অসহায় মানুষের মাঝে নগদ যাকাতের অর্থ, বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের জন্য নগদ অর্থ,বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং এলাকার  শতাধিক মুরব্বি ও যুবকদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও সুবিধাভোগীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.