এভারকেয়ার হসপিটাল ঢাকা সম্প্রতি “কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ টু মেটাবলিক সার্জারি” শীর্ষক একটি বৈজ্ঞানিক আলোচনা সভার আয়োজন করেছে। সভায় দেশের শীর্ষস্থানীয় এন্ডোক্রাইনোলজিস্ট, সার্জন ও হেলথ প্রফেশনালবৃন্দ উন্নত মেটাবলিক ও ব্যারিয়াট্রিক সার্জারি নিয়ে আলোচনা ও মত-বিনিময় করেন।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি’র (বিইএস) পক্ষ থেকে উপস্থাপিত একটি প্রেজেন্টেশনে এ বিষয়ের বিভিন্ন খুঁটিনাটি তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এরপর, এভারকেয়ার হসপিটাল ঢাকা’র ব্যারিয়াট্রিক সার্জারি টিম পরীক্ষিত ও নির্ভরযোগ্য চিকিৎসা পদ্ধতি, সার্জারি-উপযোগী রোগী নির্ধারণ, চিকিৎসায় নতুন প্রযুক্তির ব্যবহার এবং দীর্ঘমেয়াদি মেটাবলিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভায় বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)-এর পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন প্রদান করেন অ্যাসোসিয়েট প্রফেসর (ওএসডি, ডিজিএইচএস), পিএইচডি গবেষক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বিএমইউ এবং বিএইএস-এর অবেসিটি টাস্কফোর্সের অর্গানাইজিং সেক্রেটারি ও মেম্বার সেক্রেটারি ডা. আফসার আহাম্মেদ। এরপর এভারকেয়ার হসপিটাল ঢাকা’র ব্যারিয়াট্রিক সার্জারি টিমের পক্ষ থেকে একটি বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর (ডা.) এস. এম. আবু জাফর এবং সিনিয়র কনসালট্যান্ট ডা. মোহাম্মদ ফরিদ হোসেন। উপস্থাপনাটিতে প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতি, রোগী নির্বাচন, সার্জারির আধুনিক অগ্রগতি এবং দীর্ঘমেয়াদি মেটাবলিক ফলাফল নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরও বিশিষ্ট অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বারডেম-এর একাডেমি পরিচালক এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ফারুক পাঠান। একই সঙ্গে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম এবং সভাপতি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ডা. ফারিয়া আফসানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এভারকেয়ার হসপিটাল ঢাকার ডায়াবেটোলজি ও এন্ডোক্রাইনোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আহসানুল হক আমিন।
প্যানেলিস্টদের মধ্যে উপস্থিত ছিলেন কন্টিনেন্টাল হসপিটাল-এর এন্ডোক্রাইনোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিইএস-এর সদ্য সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান; বিএমইউ-এর এন্ডোক্রাইনোলজি বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ও বিইএস-এর নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. শাহজাদা সেলিম; ডিএমসিএইচ-এর এন্ডোক্রাইনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিইএস-এর সাধারণ সম্পাদক ডা. এম. সাইফউদ্দিন; এভারকেয়ার হসপিটাল ঢাকা’র ডায়াবেটোলজি ও এন্ডোক্রাইনোলজি বিভাগের কো-অর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. আব্দুল মান্নান সরকার; প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ দেশে স্থূলতা (অবেসিটি) ও মেটাবলিক রোগ মোকাবিলায় বহুমাত্রিক (মাল্টিডিসিপ্লিনারি) পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে বিএমইউ-এর এন্ডোক্রাইনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিইএস-এর অবেসিটি টাস্কফোর্সের সায়েন্টিফিক সেক্রেটারি ও কনভেনর ডা. তাহনিয়াহ হক প্যানেলিস্ট ও উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও মেটাবলিক সার্জারিতে প্রমাণ-ভিত্তিক ও সমন্বিত পদ্ধতি অনুযায়ী রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই সভা ভূমিকা রাখবে বলে সবাই প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
