কমলাপুর রেলস্টেশন এলাকায় বেড়ে উঠা ১৪ বছর বয়সী কিশোর আল-আমিন। এতিম এই কিশোর ছোটোখাটো কাজ করে জীবিকা নির্বাহ করে। রমজানে প্রতিটি রোজা রাখা এই আল-আমিন প্রতিদিন কমলাপুর এলাকার মজার ইশকুলের আয়োজনে এসে ইফতার করে।
এদিকে, ঢাকার বাড্ডার বাসিন্দা বৃষ্টি রহমান শৈশবে তার মাকে মানুষের জন্য ইফতারের আয়োজন করতে দেখেছেন। ব্যস্ত নাগরিক জীবনে নিজে বড় পরিসরে আয়োজন করতে না পারলেও, তিনি বিকাশ অ্যাপের মাধ্যমে মজার ইশকুলে অনুদান দিয়ে প্রতিদিন পাঁচজন শিশুর ইফতারের দায়িত্ব নিচ্ছেন। বৃষ্টির কাছে এই ডিজিটাল মাধ্যমটি মায়ের আদর্শকে ধরে রাখার এক বড় সুযোগ করে দিয়েছে।
আল আমিনদের জন্য ইফতার আয়োজনের সাথে বৃষ্টিকে খুব সহজে সংযুক্ত করে দিয়েছে বিকাশ। বৃষ্টিই কেবল নয় সারাদেশের হাজারো মানুষকে বিভিন্ন প্রতিষ্ঠানের ইফতার আয়োজনের উদ্যোগে খুব সহজেই যুক্ত করেছে বিকাশ।
রমজানে রোজাদারদের ইফতার করানোর সাথে ধর্মীয় ও সামাজিক অনুভূতির সংযোগ বহু পুরোনো। পবিত্র এই মাসে ইফতার করানোর এই মহান উদ্যোগে অংশগ্রহণ করাকে সহজ ও তাৎক্ষণিক করেছে বিকাশ অ্যাপের ডোনেশন অপশন।
প্রতিদিন ইফতার আয়োজন নিয়ে মজার ইশকুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিয়ান আরিফ বলেন, “আমাদের সমাজের ছিন্নমূল মানুষ এবং পথ-শিশুদের পাশে দাঁড়াতে আমাদের বিভিন্নরকম উদ্যোগ আছে। তবে ইফতার করানোর এই আয়োজন আমাদেরকে বাড়তি তৃপ্তি দেয়। সারাদিন রোজার পরে সারিবদ্ধ ভাবে এক কাতারে বসে এত মানুষের ইফতার করার দৃশ্যটা দেখাও এক ধরনের আনন্দ। আমরা উদ্যোগ নিয়েছি তবে এই আয়োজনে সারাদেশ থেকে নানা ধরনের মানুষ যুক্ত হচ্ছেন। যারা ইফতার করাতে চান তারা খুব সহজেই বিকাশ অ্যাপ থেকে অনুদান দিয়ে এই উদ্যোগের অংশ হতে পারেন।”
কোথায় ও কীভাবে ইফতারের জন্য অনুদান দেয়া যাবে:
অভিযাত্রিক ফাউন্ডেশন, মজার স্কুল, শক্তি ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন এর মাধ্যমে একজন বা একাধিক ব্যক্তির ইফতারের জন্য বিকাশ অ্যাপ থেকেই অনুদান পাঠানো যাচ্ছে। প্রতিষ্ঠান ভেদে ৪০ টাকা বা ৫০ টাকা দিয়ে একজনকে ইফতার করানোর সুযোগ রয়েছে। আর একটি পরিবারের সারা মাসের ইফতারের দায়িত্ব নেয়া যাবে ১০০০টাকা অনুদান দিয়ে। বিকাশ গ্রাহক নিজের সুবিধামত প্রতিদিনের জন্য প্রতিদিন অনুদান দেয়া বা একসাথে বেশি অংকেরও অনুদান দিতে পারছেন। এই সামাজিক সংগঠনগুলো ঢাকার বিভিন্ন স্থানে, মসজিদে, ও ঢাকার বাইরের বিভিন্ন স্থানে প্রতিদিন সুবিধাবঞ্চিতদের জন্য ইফতারের আয়োজন করে থাকে।
ইফতারের জন্য অনুদান দিতে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ আইকনে ক্লিক করে যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করতে হবে। এরপর নাম, ই-মেইল ও অনুদানের পরিমাণ উল্লেখ করে সাবমিট করতে হবে। পরের ধাপে বিকাশ পিন নাম্বার দিয়ে অনুদান কার্যক্রম শেষ করার পর ‘আপনার অনুদান সফল হয়েছে’ লেখা একটি প্রাপ্তিস্বীকারপত্র পেয়ে যাবেন গ্রাহক। বিকাশ অ্যাপের পাশাপাশি গ্রাহক চাইলে https://www.bkash.com/products-services/donation ওয়েব ঠিকানা থেকেও অনুদান বিকাশ করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
