× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগমগঞ্জে কৃষিজমি রক্ষায় অভিযান: স্ক্যাভেটর জব্দ, একজনকে জরিমানা

​মুহাম্মদ সুমন ভূইয়া, বেগমগঞ্জ, নোয়াখালী

০৭ মার্চ ২০২৬, ২০:০৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে কৃষিজমি রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার (৭ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ২:৩০টা পর্যন্ত ইউনিয়নের ০৪ ও ০৫ নম্বর ওয়ার্ডে এই অভিযান চালানো হয়।

​অভিযান সূত্রে জানাযায়,  দীর্ঘদিন ধরে একটি চক্র আইন অমান্য করে কৃষিজমি থেকে মাটি সংগ্রহ এবং জনসাধারণের চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে নরোত্তমপুর ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটিখেকো চক্রের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটি কাটার একটি স্ক্যাভেটর (ভেকু) জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামটি বর্তমানে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।

​এদিকে, জনসাধারণের চলাচলের রাস্তা গর্ত করে চলাচলের অনুপযোগী করার অপরাধে দেলোয়ার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৯৮(১১) ধারা লঙ্ঘনের দায়ে ৮৯(২) ধারায় তাকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন স্থানীয় সরু মিয়ার ছেলে।

​অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)  সাহাদাত হোসেন এক প্রেস রিলিজে  জানান,  "কৃষিজমি আমাদের অমূল্য সম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এগুলো রক্ষা করা জরুরি। জনস্বার্থে এবং প্রাকৃতিক প্রতিবেশ রক্ষায় অবৈধ মাটিখেকোদের বিরুদ্ধে এ ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

​এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এই ধরণের তৎপরতা নিয়মিত বজায় রাখার দাবি জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.