রাজশাহীতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সুশিল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা তৈরী বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে খান ফাউন্ডেশন এবং ভয়েসেস ফর চেঞ্জ প্রকল্প। শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় নগরীর সিএন্ডবি মোড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভাটি। সমতা নারী উন্নয়ন সংস্থা ও আঞ্চলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সভায় উপস্থিত ছিলেন সমতা নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব, সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, দুঃস্থ মহিলা কল্যাণ সংস্থার পরিচালক রহিমা বেগম, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা পরিচালক হাসিনুর রহমান, বারনই লোকসাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র পরিচালক রায়হান আলী জুয়েল, নাগরিক ফোরাম পবা উপজেলার সভাপতি মাসুদ রানা, অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক রবিউল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন নাগরিক ফোরাম দূর্গাপুর উপজেলার সভাপতি মোহামিন খন্দকার, সুরভি মহিলা সমিতির সভাপতি মাকসুদা বেগম, ডিএমকেএস এর পরিচালক শামসুজ্জোহা, থানাপাড়া সোয়ালোজ প্রতিনিধি অমিতাভ নেওয়াজ বাপন, দারিদ্র্য কল্যাণ সংস্থার পরিচালক জিল্লুর রহমান, খান ফাউন্ডেশন (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার ও খান ফাউন্ডেশন (দূর্গাপুর-চারঘাট) প্রকল্প কর্মকর্তা শিরিনা আকতার সহ জেলার সকল প্রকার গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ও এনজিও প্রতিনিধিসহ খান ফাউন্ডেশনের কর্মীবৃন্দ।
সভাটি সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র আর্থিক এবং জিএফএ-এর কারিগরি সহায়তায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করেন খান ফাউন্ডেশনের রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী।
বাল্য বিবাহ প্রতিরোধ, সমাজ থেকে মাদক নির্মূল ও মোবাইলের ক্ষতিকারক দিক নিয়ে উক্ত মতবিনিময় সভাতে আলোচনা করা হয়। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যে সকল বাধারবিঘ্নের সম্মুখিন হতে হয় সে বিষয়গুলো এনজিও কর্মকর্তাগণ তুলে ধরেন। বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকের ভয়াবহতা ও নির্মূল এবং শিশু বয়সে মোবাইলের ক্ষতিকারক বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে এইসকল সমস্যা সমাধানে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।