× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১০ দিনের কারাদণ্ড

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি

০৭ মার্চ ২০২৬, ২১:১৪ পিএম

রংপুরের বদরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে আশরাফুল ইসলাম ৩৬ নামের ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে মিতা সিনেমা হল রোডে গাঁজাসহ আটক হয় আশরাফুল। পরে উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন শরীরে গাজা বহন করার দায়ে তাকে ঘটনাস্থলে একশত টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে বদরগঞ্জ থানা পুলিশ হেফাজতে পাঠানো হয়। নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার।

আটক আশরাফুল ইসলাম বদরগঞ্জ পৌর শহরের সরদারপাড়া এলাকার জাদুনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার বলেন আশরাফুলকে ভ্রাম্যমান আদালতে দশ দিনের কারাদণ্ড দিয়েছে ম্যাজিস্ট্রেট আটক আসামি থানায় রয়েছে। আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.