আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে ৮ মার্চ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে করেন জেলা প্রশাসক আসমা শাহীনেরসভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আহমেদ। এছাড়াও জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, সমান সুযোগ নিশ্চিত করা এবং সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে নারী-পুরুষ সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন, সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।